images

খেলা / অন্যান্য

পরাজয় দিয়ে রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০২:০৭ পিএম

অবশেষে কুস্তি জীবনকে বিদায় জানিয়েছেন বিশ্ব রেসলিং কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা। তবে নিজের শেষটা জয় দিয়ে রাঙাতে পারেননি তিনি। অবসর নেওয়ার ম্যাচে গুন্থারের কাছে হেরেছেন জন সিনা।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে গুন্থারের বিপক্ষে কঠিন লড়াই করেছেন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনা।

এদিন ম্যাচের বেশির ভাগ সময় দুইজনই একে অপরকে চাপে রাখেন। সিনা ম্যাচে তিনটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেন। তিনি গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর দিয়েও ছুড়ে ফেলেন। তবু পিনফল আদায় করতে পারেননি।

আরও পড়ুন
copy

কলকাতায় মারামারি, হায়দরাবাদে ভিন্ন রূপ দেখলেন মেসি

শেষ পর্যন্ত গুন্থার নিজের লক্ষ্য পূরণ করেন। একাধিকবার বাঁচার চেষ্টা করেও সিনা স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হন। এর মাধ্যমেই শেষ হয় সিনার রেসলিং জীবন।

জন সিনার বিদায়ের ম্যাচে দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রস, ইভ তরেসসহ আরও অনেকে। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও ‘রক’। 

Screenshot_2025-12-14_140336

ম্যাচ শেষে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক ও কোডি রোডস তার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন।

দর্শকরা তখন একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দেন। সিনা ট্রিপল এইচকে জড়িয়ে ধরেন। শেষবারের মতো একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয়। এরপর সিনা র‍্যাম্প বেয়ে উঠে দর্শকদের স্যালুট জানান এবং চিরতরে অঙ্গন ছাড়েন।

আরটিভি/এসআর