images

খেলা / ক্রিকেট

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০২:১৪ পিএম

চলমান যুব এশিয়া কাপে টানা দুই ম্যাচেই জয় পেয়েছে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী বুধবার (১৭ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের জয়ী দলই সম্ভাব্য রানার্সআপ। সবশেষ ম্যাচ জিতলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অন্যথায় রানার্সআপ হিসেবে ভারতের সঙ্গে সেমিতে খেলবে বাংলাদেশ। 

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর গড়াবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। এ ছাড়া ২১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল। 

আরটিভি/এসআর