images

খেলা / ক্রিকেট

আইপিএল নিলামে ঝড় তুলে দল পেলেন প্রশান্ত ও কার্তিক

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪১ পিএম

চলমান আইপিএলের নিলামে তারকা ক্রিকেটারদের পেছনে অর্থ উড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে চমক দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। অনভিষিক্ত পেসারদের সেট থেকে প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই। দুইজনেরই ভিত্তি মূল্যে ছিল ৩০ লাখ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবারের মিনি নিলাম। যেখানে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছে প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। প্রশান্ত বীর ও কার্তিক শর্মাই আইপিএল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আনক্যাপড খেলোয়াড়। 

এদিন প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার। ২ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপর ক্যামরন গ্রিনকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। 

প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

আরও পড়ুন
LI

কলকাতার আরও এক ছক্কা, দ্বিতীয় সর্বোচ্চ মূল্যতে কিনল পাথিরানাকে

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থেকেছেন। ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৭ কোটিতে বেঙ্গালুরুতে গেছেন ভেঙ্কেটেশ আইয়ার।

অভিষিক্ত উইকেটকিপারদের সেটে ১ কোটিতে কুইন্টন ডি কককে দলে নিয়েছে মুম্বাই, ২ কোটিতে বেন ডাকেটকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, ২ কোটিতে ফিন অ্যালেনকে দলে নিয়েছে কলকাতা। দল পাননি রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো, জেমি স্মিথ।

অভিষিক্ত পেসারদের প্রথম সেটে চড়া দামে দল পেয়েছেন মাথিশা পাথিরানা। তাকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করেছে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতা। শেষ পর্যন্ত ১৮ কোটিতে এই লঙ্কান পেসারকে দলে নিয়েছে কলকাতা। 

২ কোটি ভিত্তিমূল্য ছিল জ্যাকব ডাফির। তাকে ভিত্তিমূল্যেই দলে নেয় বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটি রুপিতে দলে নিয়েছে এনরিখ নরকিয়াকে। ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি, ফজল হক ফারুকি দল পাননি।

অভিষিক্ত স্পিনারদের প্রথম সেটে অবিক্রিত থাকেন রাহুল চাহার, মাহিশ থিকশানা, মুজিব উর রহমান। তবে রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেনকে ২ কোটিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।

আরটিভি/এসআর