images

খেলা / ক্রিকেট

আইপিএল নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত স্কোয়াড

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ১২:১৭ পিএম

দুই মাসেরও বেশি সময় ধরে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এরই মধ্যে আবুধাবিতে অনুষ্ঠিত মেগা নিলামের মাধ্যমে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের চূড়ান্ত দল গঠন করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের মধ্য থেকে ৭৭ জন নতুন করে দল পেয়েছেন। নিলাম শেষে প্রতিটি দলই পূরণ করেছে ২৫ জনের স্কোয়াড।

কলকাতার দাপট, শীর্ষ দামে গ্রিন–পাথিরানা

এবারের নিলামে সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের শীর্ষ দুই দামী খেলোয়াড়, ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানা দুজনই যোগ দিয়েছেন কলকাতায়। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই দলে আছেন মুস্তাফিজুর রহমান।

বড় তারকায় ভরপুর দলগুলো

.রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নেতৃত্ব দেবেন রজত পতিদার, দলে আছেন বিরাট কোহলি, ফিল সল্ট ও জশ হ্যাজেলউড।

.চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুক্ত হয়েছেন সাঞ্জু স্যামসন, রাহুল চাহার ও ম্যাট হেনরি।

.মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের সঙ্গে নতুন সংযোজন কুইন্টন ডি কক।

.সানরাইজার্স হায়দরাবাদে প্যাট কামিন্স–ট্রাভিস হেডের পাশে যোগ দিয়েছেন লিয়াম লিভিংস্টোন।

.গুজরাট টাইটান্সে শুভমান গিল–জস বাটলারের সঙ্গে আছেন রশিদ খান ও কাগিসো রাবাদা।

.রাজস্থান রয়্যালসে যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা ও জোফরা আর্চারকে ঘিরে সাজানো দল।

.পাঞ্জাব কিংসে শ্রেয়াস আইয়ারের সঙ্গে আছেন স্টোয়নিস, চাহাল ও মার্কো জানসেন।

.দিল্লি ক্যাপিটালসে অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল ও মিচেল স্টার্কের পাশাপাশি ডেভিড মিলার।

.লখনউ সুপার জায়ান্টসে ঋশাভ পান্ত, নিকোলাস পুরান ও মিচেল মার্শের সঙ্গে যুক্ত হয়েছেন হাসারাঙ্গা ও নর্কিয়া।

নিলাম শেষে দলগুলো এখন ব্যস্ত মাঠের কৌশল ও কম্বিনেশন সাজাতে। তারকায় ভরপুর এই আসরে কে হাসবে শেষ হাসি। সেটি জানতে অপেক্ষা করতে হবে মাঠের লড়াই শুরু হওয়া পর্যন্ত।

আরও পড়ুন
Web-Image2

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আইপিএল ১৯তম আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

আরটিভি/এসকে