বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪২ পিএম
কাতারের দোহায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে পিএসজির উসমান দেম্বেলে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে বিশ্বের বিভিন্ন জাতীয় দলের কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং ভক্তদের ভোটের ভিত্তিতে দেম্বেলে এমবাপ্পে ও ইয়ামালকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা এবং মিডিয়া প্রতিনিধি রেজওয়ান উজ জামান বর্ষসেরার জন্য প্রথম ভোট দিয়েছেন উসমান দেম্বেলেকে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার প্রথম ভোট দিয়েছেন পিএসজির ভিতিনহাকে, এরপর দেম্বেলে ও ইয়ামালকে ভোট দিয়েছেন।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ফিফার বর্ষসেরার জন্য প্রথম ভোট দিয়েছেন দেম্বেলেকে, এরপর এমবাপ্পে ও ইয়ামালকে ভোট দিয়েছেন। অন্যদিকে, দেম্বেলের ক্লাব সতীর্থ মারকুইনহোসও প্রথমে দেম্বেলেকে ভোট দিয়ে এরপর রাফিনহা ও হাকিমিকে ভোট দিয়েছেন।
ফিফা দ্য বেস্টের এই বিশেষ আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এসকে