images

খেলা / ক্রিকেট

কিপিং নিয়ে মুশফিকের সঙ্গে লড়াই, যা বলছেন আকবর

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৬ পিএম

আসন্ন বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে আলোচনায় এসেছে, রাজশাহীর উইকেটরক্ষকের দায়িত্ব কে পেতে যাচ্ছেন মুশফিকুর রহিম ও আকবর আলী। তবে বিষয়টি ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন আকবর আলী।

ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় দলে নিয়মিতই গ্লাভস আঁকড়ে ধরে রাখতে চান মুশফিকুর রহিম। বহুবার ম্যানেজমেন্টের সঙ্গে এ নিয়ে বিতর্কও হয়েছে তার। ক্যারিয়ারের অন্তিমলগ্নে অবশ্য সব ফরম্যাটেই গ্লাভস ছাড়তে দেখা যায় তাকে। 

অপরদিকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা আকবরও সবসময় উইকেটরক্ষক হয়েই খেলেন। এবার অবশ্য ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি আকবর। মুশফিকের কাছ থেকে শিখতে চান তিনি।

আরও পড়ুন
image-310438-1737816587

সৌদি আরবের বড় প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি

আকবর বলেন, এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে কে কী করবে। বাট মুশফিক ভাইয়ের কথা যদি বলেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় আশীর্বাদ। আমি বলব যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। আমরাও চেষ্টা করব যে তার থেকে যতটা সম্ভব নেয়ার।

এদিকে দলটির প্রধান কোচ হান্নান সরকার অবশ্য উইকেটরক্ষক অবশ্য মুশফিককেই এগিয়ে রাখছেন। মূলত উইকেটরক্ষক হিসেবে মুশফিকের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এক্ষেত্রে মুশফিকের সঙ্গে কথা বলেই দলীয় সিদ্ধান্তে পৌঁছাতে চান তিনি।

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড

সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

নিলামের পর— হুসেইন তালাত

আরটিভি/এসআর