images

খেলা / ক্রিকেট

প্রথমবার বিপিএলে অধিনায়কত্ব করবেন মাহেদী

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৭:১৫ পিএম

বিপিএলের ১২তম আসর মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে চট্টগ্রাম রয়েলসের। বন্দরনগরীর দলটির দায়িত্ব নিয়েছে বিসিবি। এরপরই দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নেতৃত্বভার উঠেছে তরুণ শেখ মাহেদীর কাঁধে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়েলস।

এর আগে দিনের শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রত্যাহার করে বিসিবিকে চিঠি দিয়েছে ট্রায়াঙ্গেল গ্রুপ। এরপরই চট্টগ্রামের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন
LITOpy

জাকের নয়, নোয়াখালীর নেতৃত্বে সৈকত

চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন দায়িত্ব দিয়েছে বিসিবি। এ ছাড়া নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে চট্টগ্রামের।

চট্টগ্রাম রয়েলসের স্কোয়াড

সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভীর ইসলাম, মির্জা তাহির বাগ, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলাম।

নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর।

আরটিভি/এসআর