শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৩ এএম
খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। প্রতি ২৫ ডিসেম্বর বছর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। প্রতিবারের মতো এবারেও নজর ছিল ফুটবল তারকাদের উপর। আসুন দেখে নেওয়া যাক কেমন কাটল মেসি, নেইমার ও রোনালদোদের বড়দিন।
লিওনেল মেসি
কয়েকদিন আগেই এসেছিলেন ভারত সফরে। তবে ফিরে গিয়েই পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন লিওনেল মেসি। স্ত্রীর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। একই ছবি শেয়ার করেছেন তার স্ত্রীও।

ক্রিশ্চিয়ানো নেইমার
কয়েকদিন আগের হাঁটুর ইনজুরি থেকে বাঁচতে ছুরিকাচির নিচে গিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে বড়দিনটা পরিবারের সঙ্গে কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান। প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডি ও তার দুই সন্তান মাভি ও মেলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন নেইমারও।

ক্রিশ্চিয়ানো রোনালদো
বরাবরই নিজের পরিবারকে সময় দিতে পছন্দ করেন রোনালদো। বড়দিনেই তার ব্যতিক্রম নয়। বান্ধবী জর্জিনা ও তার ৫ সন্তানের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন এই পর্তুগিজ তারকা। একই রংয়ের পোশাক পরিধান করেন রোনালদো ও পরিবারের সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন রোনালদো। যেখানে দেখা যাচ্ছে ছোট মেয়েকে কাঁধের উপর বসিয়ে এবং বাকি সন্তানদের হাত ধরে হাটছেন এই ফুটবল কিংবদন্তি।
আরটিভি/এসআর