শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০২:৩২ পিএম
শেষ হলো অপেক্ষার প্রহর, সিলেটে পর্দা উঠলো বিপিএলের ১২তম আসরের। বড় করে উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারলেও চমক দেখিয়েছে বিসিবি। রেকর্ড ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। দুই দলের ক্রিকেটার, আম্পারয়ার ও বিসিবির কর্মকর্তা সারিবদ্ধ হয়ে মাঠে দাঁড়ান।
এদিন শুরুতেই শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত, সঙ্গে কোরআন তিলাওয়াত ও দোয়া করা হয়। পরে রেকর্ড ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আমিনুল ইসলাম বুলবুল।
এরপরই টস করতে নামে রাজশাহী ও সিলেটের অধিনায়ক। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী।
আরটিভি/এসআর