images

খেলা / ক্রিকেট

প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪০ পিএম

পড়শু দিনও অনুশীলনে ছিল হাসি-আড্ডা। অথচ আজ সেই মানুষটিই আর নেই। প্রিয় অভিভাবককে হারিয়ে বিশ্বাস করতে পারছেন না জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।

শনিবার (২৭ ডিসেম্বর) বিপিএলের একটি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হৃদ্‌রোগে আক্রান্ত হন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং তাতে সাময়িক সাড়া মিললেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত শরিফুলের ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ সময়জুড়ে পাশে ছিলেন এই কোচ। তার কাছ থেকেই ক্রিকেটের নানা দিক শিখেছেন শরিফুল। সেই অভিভাবকসম কোচের মৃত্যুতে গভীর শোকাহত তিনি।

image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শরিফুল ইসলাম লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না আপনি আর আমাদের মাঝে নেই, মাহবুব আলী জ্যাকি স্যার। 

অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু। এরপর বিশ্বকাপ জয় প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে।

আরও পড়ুন
bcb

জাকিরের মৃত্যুতে বিসিবির শোক

আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।

আরটিভি/এসকে