বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৬ পিএম
ওমান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাদের শক্তিশালী স্কোয়াড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে অভিজ্ঞ ব্যাটসম্যান আমির কালিমের জায়গা হয়নি এই দলে। যদিও তিনি সাম্প্রতিক এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬৪ রানের একটি চোখে পড়ার ইনিংস খেলেছিলেন, তবে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক হতে না পারায় ৪৩ বছর বয়সি এই ব্যাটারকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ওমানের নেতৃত্বে থাকবেন জাতিন্দর সিং, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ওমানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক হবেন। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান বিনায়েক শুকলাকে।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে পাঁচজন নতুন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন ওয়াসিম আলী, কারান সোনাভালে, জয় ওদেরা, পেসার শফিক জেইন এবং জিতেন রামানান্দী। এর মধ্যে ওদেরা, ওয়াসিম ও রামানান্দী ইতোমধ্যে বিশ্বকাপের বাছাই পর্বে খেলেছেন, আর শফিক জেইনের অভিষেক হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টার্সে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান একটি শক্তিশালী গ্রুপে পড়েছে, যেখানে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ৯ ফেব্রুয়ারি তারা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
ওমানের স্কোয়াড
জাতিন্দার সিং (অধিনায়ক), বিনায়েক শুকলা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, কারান সোনাভালে, ফয়সাল শাহ, সুফিয়ান মেহমুদ, জয় ওদেরা, শফিক জেইন, আশিশ ওদেরা, জিতেন রামানান্দী, হাসনাইন আলী শাহ।
আরটিভি/এসকে