images

খেলা / ফুটবল

বছরের শুরুতেই বড় দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৬ এএম

বছরের প্রথম ম্যাচে  রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াদ মাদ্রিদ। এর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে লস ব্লাঙ্কোসরা। হাঁটুর লিগামেন্টে চিড় ধরা পড়েছে কিলিয়ান এমবাপ্পের। ফলে বেশ কিছুদিন মাঠে বাইরে থাকতে হবে এই ফরাসি ফুটবলারকে।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম। 

আরও পড়ুন
LIpy

এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ

প্রতিবেদনে বলা হয়েছে, কিলিয়ান এমবাপ্পে কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর লিগামেন্টের চোট নিয়ে খেলছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন, বিষয়টি তেমন গুরুতর নয় এবং এই চোট নিয়েই খেলা চালিয়ে যাওয়া সম্ভব। তবে বুধবার সকালে করা এমআরআই স্ক্যানে লিগামেন্টে চিড় ধরা পড়ে। ফলে এখন তার চিকিৎসা এবং অন্তত তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন হবে।

জানা গেছে, ২১ থেকে ৩০ দিন মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তাকে অব্যবহৃত বদলি হিসেবেই রাখা হয়েছিল।

এদিকে এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে বলা হয়েছে, আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর তার বাঁ হাঁটুতে মচকানো (স্প্রেইন) ধরা পড়েছে। তার সুস্থতার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

আরটিভি/এসআর