বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ১১:১০ এএম
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সেই লক্ষ্যে নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরো এক বছরের চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন তিনি।
সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
তিনি জানান, নেইমারের নতুন চুক্তি কার্যকর থাকবে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। মূল লক্ষ্য, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।
সান্তোসের হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি, যার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। একাধিক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেও খেলেছেন নেইমার।
আগের চুক্তির মেয়াদ শেষ হতে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সান্তোসেই থেকে জাতীয় দলে ফেরার পথ সুগম হবে, এমনটাই মনে করছেন নেইমার।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ১২৮ ম্যাচে ৭৯ গোল।
আরটিভি/এসআর