বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ০৬:৫৫ পিএম
জয় দিয়ে বিপিএল শুরু করা রংপুর রাইডার্স আজ তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে রংপুর। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিমের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স।
অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সও একাদশে একটি পরিবর্তন করেছে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে আজ খেলছেন স্পিন অলরাউন্ডার এস এম মেহরব হাসান।
দুই দলের এই পরিবর্তনে ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ হয়েছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
রংপুরের একাদশ
ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
রাজশাহীর একাদশ
শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, হুসাইন তালাত, ইয়াসির রাব্বি, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, রিপন মন্ডল ও হাসান মুরাদ।
আরটিভি/এসকে