images

খেলা / ক্রিকেট

অ্যাডাম রসিংটনের বিপিএলে বিশ্বরেকর্ড

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৬:৩৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ঢাকার বিরুদ্ধে এক পেশে ম্যাচে জয়লাভ করেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯.৪ ওভারে ঢাকা ক্যাপিটালস ১২২ রানে অলআউট হয়। জবাবে চট্টগ্রাম রয়্যালস ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই সহজে জয় নিশ্চিত করে।

ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন চট্টগ্রাম রয়্যালসের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান অ্যাডাম রসিংটন। ৩৬ বলে ৯টি বাউন্ডারি ও ২টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন তিনি। তবে শুধুমাত্র ব্যাটিংয়েই নয়, উইকেটের পেছনেও রসিংটনের দারুণ পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। 

রসিংটন ম্যাচে মোট পাঁচটি উইকেট পায়, যার মধ্যে ছিল চারটি স্ট্যাম্পিং এবং একটি রান আউট। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ চারটি স্ট্যাম্পিং করার বিশ্বরেকর্ডের একযোগে মালিক হয়েছেন।

এর আগে এই রেকর্ডটি ছয় জন উইকেটরক্ষকের নামে ছিল, যার মধ্যে আছেন টনি ফ্রোস্ট, দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন এবং লাহিরু দাওয়াতাগে। আজ থেকে এই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন অ্যাডাম রসিংটন।

ম্যাচে রসিংটনের প্রথম স্ট্যাম্পিং ছিল উসমান খানকে আউট করার মাধ্যমে। যিনি সপ্তম ওভারের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন। এরপর ধারাবাহিকভাবে শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিমকেও তিনি স্ট্যাম্পিং করেন। 

আরও পড়ুন
ctg

ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চট্টগ্রাম

অ্যাডাম রসিংটনের এই অসাধারণ পারফরম্যান্সের কারণে চট্টগ্রাম রয়্যালস দুর্দান্ত জয় পেয়েছে এবং বিপিএলের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ে দিয়েছে।

আরটিভি/এসকে