images

খেলা / ক্রিকেট

ফিলিস্তিনের পতাকা লাগানো হেলমেট পরায় তদন্তের মুখে ভারতীয় ক্রিকেটার

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৬:৫৩ পিএম

জম্মু-কাশ্মিরের ক্রিকেটার ফুরকান ভাটের হেলমেটে ফিলিস্তিনের পতাকা অঙ্কিত থাকায় তাকে নিয়ে বিতর্ক ও তদন্ত শুরু হয়েছে। চলমান জম্মু ও কাশ্মির চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে, যেখানে ফুরকান ভাট জেকে১১ কিংসের হয়ে খেলছিলেন, তার হেলমেটে ফিলিস্তিনের পতাকা থাকার ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর জম্মু-কাশ্মির পুলিশ ফুরকান ভাট এবং টুর্নামেন্টের আয়োজক জাহিদ ভাটকে ডেকে পাঠিয়ে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানতে চাচ্ছে, স্থানীয় টুর্নামেন্টে কীভাবে ফিলিস্তিনের পতাকা যুক্ত হেলমেট ব্যবহার করা হলো এবং এর পিছনে কী উদ্দেশ্য কাজ করেছে। এছাড়াও পুলিশ টুর্নামেন্টের নীতিমালা এবং অনুমতিসংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখছে।

জম্মু-কাশ্মির ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) এই টুর্নামেন্টের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। তারা বলছে, এই লিগ তাদের নিয়ন্ত্রণে নয় এবং সেখানে অংশ নেওয়া ক্রিকেটাররা রাজ্যের ক্রিকেট সংস্থার নিবন্ধিত নয়। এ ছাড়া বিসিসিআই তাদের নীতিমালা অনুযায়ী অস্বীকৃত লিগে অংশগ্রহণ করা নিবন্ধিত ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দিয়েছে।

আরও পড়ুন
venus_williams_20250815_161834917

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন ভেনাস উইলিয়ামস

বর্তমানে পুলিশ ঘটনার পরিপূর্ণ তদন্ত করছে এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখনো কারও বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।

আরটিভি/এসকে