শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৬:০৪ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অতিরিক্ত কাজের চাপ এড়াতে এই সিরিজে দলে রাখা হয়নি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ইন্ডিয়া টিভি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শুভমান গিল। দলে আছেন অভিজ্ঞ দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে শ্রেয়াস আইয়ারের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স থেকে পাওয়া ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর।
ফিটনেস শর্ত সাপেক্ষে শ্রেয়াস আইয়ারকে এই সিরিজের সহ-অধিনায়কও করা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। ফলে তার দলে থাকা এখনও চূড়ান্ত নয়।
উল্লেখ্য, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে বিসিসিআই ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো ওয়ানডে দলও।
ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক)*, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, আরশদীপ সিং ও যশস্বী জয়সওয়াল।
আরটিভি/এসকে