images

খেলা / ক্রিকেট

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল বয়কট করা নিয়ে যা বললেন আশরাফুল

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৭:৪১ পিএম

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের প্রতিক্রিয়া পাওয়া গেছে। মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছিল, তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেয়ার ঘোষণা দেয়া হয়।

ভারতীয় সাংবাদিকরা এই সংবাদটি শোনার পর আশরাফুলের কাছে প্রতিক্রিয়া জানতে চায়। আশরাফুল বলেন, ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়। আমি পুরোপুরি স্তব্ধ বোধ করছি। মুস্তাফিজ প্রথমবারের মতো আইপিএলে এই সুযোগ পেয়েছিলেন, যেটা তার প্রাপ্য ছিল।

তিনি আরও বলেন, মুস্তাফিজ মাঠে নামার আগেই বাদ পড়ায় আমি খুব কষ্ট পাচ্ছি। তার খেলতে না পারার খবর শুনে আমারও খুব দুঃখ হয়েছে। আমাদের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে এটা অবশ্যই খারাপ লাগার বিষয়। ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটই থাকা উচিত।

আরও পড়ুন
MUSTA

মুস্তাফিজ ইস্যুতে বিসিবি'র সিদ্ধান্ত জানা যাবে রাতে

আশরাফুল মনে করেন, মুস্তাফিজ না থাকায় আইপিএলের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ কমে যাবে। বাংলাদেশে একটা বড় ফ্যানবেজ ছিল আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের। এই ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশি দর্শকরা আইপিএল বয়কট করতেও পারে, যোগ করেন তিনি।

আরটিভি/এসকে