images

খেলা / ক্রিকেট

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে যা বলছে বিসিবি

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৯:১১ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নিতে আইসিসিকে আবেদন জানিয়েছে বিসিবি। তবে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিসিবি এখন শুধু বিশ্বকাপ নিয়ে ভাবতে চাই।

সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপে যাওয়ার নিরাপত্তা ভিন্ন ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়ে চিন্তা করছি।

আরও পড়ুন
IPL_20260105_133239997

বাংলাদেশে আইপিএল বন্ধ করা নিয়ে যা বললেন বিসিসিআই কর্মকর্তা

আমিনুল ইসলাম বলেন, আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটো মিটিং করেছি। সিদ্ধান্তগুলো আপনারা জানেন। এখন আমরা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার শঙ্কা রয়েছে (ভারতে খেলার ব্যাপারে)। সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে একটা মিটিং করতে আমাদের বলবে খুব তাড়াতাড়ি। মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কী হবে সামনে।

যদি আইসিসির পক্ষ থেকে নেতিবাচক ফল আসে তখন কী করবে বিসিবি? জবাবে বুলবুল বলেছেন, আমরা জানি না কী ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, এমপিও এর মধ্যেই আছে।

এর মাঝে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, বিসিসিআইয়ের সঙ্গে আমাদের এখন যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।

আরটিভি/এসআর