images

খেলা / ক্রিকেট

মুস্তাফিজ ইস্যুতে যা বললেন তানজিম সাকিব

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৯ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেটাঙ্গনে চলছে নানা আলোচনা। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে আইপিএলে নাম দেওয়ার বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম সাকিব বলেন, আইপিএল থেকে উনাকে কেন সরানো হলো বা কেন এমন হলো এটা আসলে আমরা জানি না। রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো।

তিনি আরও বলেন, আমরা প্লেয়ার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা রাখি এবং সেই হিসেবেই নাম দিই। কিন্তু পরের বছর কী হবে, সেটা এজেন্ট এবং দেশের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে বিকল্প ভেন্যুর আবেদন করেছে। পাশাপাশি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আইসিসিকে চিঠিও পাঠিয়েছে বিসিবি।

আরও পড়ুন
AFRIDI

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে এসব ঘটনার প্রভাব পড়েছে দেশের ক্রিকেট মহলেও। তানজিম সাকিবের মন্তব্যে স্পষ্ট, ভবিষ্যতে আইপিএলে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটাররা আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারেন।

আরটিভি/এসকে