images

খেলা / ক্রিকেট

নজিরবিহীন প্রস্তাব নিয়ে বিসিবির দ্বারস্থ ভারত

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৭:৫০ পিএম

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ‘নিরাপত্তা’ ইস্যুতে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না এমন সিদ্ধান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তে বড় অঙ্কের আর্থিক লোকসানের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মাধ্যমে বিসিবির কাছে নজিরবিহীন এক প্রস্তাব দিতে যাচ্ছে।

সূত্র জানায়, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ইতোমধ্যে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশ দল ভারতে কোনো ম্যাচ খেলবে না। তবে এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

বাংলাদেশের এই সিদ্ধান্তে বিসিসিআইয়ের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে আইসিসির মধ্যস্থতায় বিসিবির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভারতীয় বোর্ড। জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে আইসিসি ইতোমধ্যেই বিসিবিকে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। 

সভায় আইসিসির মাধ্যমে বিসিসিআই বাংলাদেশ দলের জন্য ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিসিবি এই ধরনের প্রস্তাব পেলেও সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন
barestow

মহারাজের এক ওভারে বেয়ারস্টোর ৫ ছক্কা

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকার থেকে নিষেধ থাকায় আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এদিকে মোস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না এ প্রশ্নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে আমাদের কোনো সরাসরি কথা হয়নি। যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের বিষয়টিও আইসিসি-ফোকাসড।

আরটিভি/এসকে