বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৩:৩৭ পিএম
সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের ক্রীড়াঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। দেশের কেউই ভারতের এমন আচরণ মেনে নিতে পারছেন না। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
বিসিবি পরিস্থিতি বিবেচনায় আইসিসিকে মেইল করেছিল এবং এখনো আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি, যাতে সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান পাওয়া যায়।
একই সঙ্গে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। তবে বিসিবি সেই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে খারিজ করেছে।
বিসিবির বক্তব্য, কিছু গণমাধ্যমে বলা হচ্ছে বোর্ডকে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত না হলে দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আইসিসির আশ্বাস রয়েছে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিশ্চিত করার।
আরটিভি/এসকে