images

খেলা / ক্রিকেট

বিপিএলে রেকর্ড রান সংগ্রহ করেছে চট্টগ্রাম রয়্যালস

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৮:০৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটসম্যানরা সিলেট টাইটানসের বোলারদের বিপর্যস্ত করে এক রেকর্ড গড়া ইনিংস উপহার দিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

চট্টগ্রামের ওপেনিং জুটিতে মোহাম্মদ নাঈম শেখ ১৫ বলে ১৮ রান করে আউট হন। এরপর অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয় দ্বিতীয় উইকেটে মাত্র ৩৮ বলে ৬০ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। রসিংটন ৩৮ বলে ৪৯ এবং জয় ২১ বলে ৪৪ রান করে বিদায় নেন।

মোহাম্মদ নাওয়াজ ২০ বলে ২৫ ও আসিফ আলী ৮ বলে ১৩ রান যোগ করেন। শেষ দিকে দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ঝড়ো ব্যাটিং করেন, মাত্র ১৩ বলে ৩৩ রান অপরাজিত থেকে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। আমির জামাল ৫ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন
amir

বিপিএল মাঝপথে পাকিস্তানে ফিরে গেলেন মোহাম্মদ আমির

সিলেটের পক্ষে রুয়েল মিয়া সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেট নিয়েছেন।

চট্টগ্রাম রয়্যালসের এই ঝড়ো ব্যাটিং তাদের বিপিএল অভিযানকে একটি শক্তিশালী সূচনা দিয়েছে, দ্বিতীয় ইনিংসে সিলেটের কঠিন টার্গেট তাড়া করতে হবে।

আরটিভি/এসকে