images

খেলা / ক্রিকেট

ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৬:৪৭ পিএম

সম্প্রতি ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। যার ফলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। এই মাঝেই ভারতে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার চলামান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভদোদারার বিসিএ স্টেডিয়ামে।

ভারতে সৈকতের ম্যাচ পরিচালনা করার ঘটনাটি বিশেষ হয়ে উঠছে বিসিবির বর্তমান অবস্থানের কারণে। ভারতের কট্টরবাদীদের হুমকির পর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বাংলাদেশ।

আরও পড়ুন
9

বাংলাদেশের দেওয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

ম্যাচগুলো অন্যত্র আয়োজন করার দাবি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের। ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছে আইসিসিকে বিসিবি একাধিক চিঠিও দিয়েছে। 

প্রত্তুত্যরে আইসিসি থেকে এখনও কোনো জবাব পাননি বলে গতকাল জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, সোম-মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছ থেকে এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যেতে পারে।

সৈকত বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ার, আইসিসির এলিট প্যানেলের। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ক্রিকবাজকে বলেছেন, চুক্তি অনুযায়ী আইসিসি সৈকতকে ডাকলে তাদের ফেরানোর এখতিয়ার নেই। সে কারণে ছাড়পত্রর প্রসঙ্গও আসে না।

আরটিভি/এসআর