images

খেলা / ক্রিকেট

১১৪ রানে গুটিয়ে গেল রংপুর

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ০৩:১৫ পিএম

বিপিএলের ২৩তম ম্যাচে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতেই মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে সিলেট টাইটানসের কাছে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তাওহিদ হৃদয় ও কাইল মেয়ার্সকে হারায় রংপুর। যার শিকার হন নাসুম আহমেদ ও পেসার শহিদুল ইসলাম।

দারুণ শুরু নিয়েও লিটন দাস ১২ বলে ২২ রান করে শহিদুলের বলেই ফেরেন, দলীয় স্কোর তখন ২৭। পরে ৪০ রানের জুটি গড়ে দলীয় ৬৭ রানে আউট হন ইফতিখার আহমেদ, যিনি ২০ বলে ১৭ রান করেন। এরপর আর কোনো জুটি ১৫ রানও যোগ করতে পারেনি।

৭৬ রানে পাঁচ উইকেট হারানো রংপুর দল ৯০ থেকে ৯৬ রান পর্যন্ত দ্রুত উইকেট হারায়। মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রানে দলের সংগ্রহে একটু প্রাণ ফিরিয়ে আনলেও, সর্বোচ্চ রান আসে খুশদিল শাহের ব্যাট থেকে, যিনি ২৪ বলে ৩০ রান করেন।

সিলেটের পক্ষে নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন। মঈন আলীও ৪ ওভারে মাত্র ৮ রান খরচা করে ২ উইকেট শিকার করেন। শহিদুল ইসলাম ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। বাকি একটি উইকেট নেন সালমান ইরশাদ।

আরও পড়ুন
mirza-fokhrul

আমাদের ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এটা দেশকে অপমান: মির্জা ফখরুল

রংপুরের জন্য এই পর্যায়ে সংগ্রহ যথেষ্ট কম হলেও সিলেট টাইটানসের বোলিং আক্রমণ কড়া প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এখন দেখার বিষয়, ব্যাটিংয়ে কতটা প্রতিক্রিয়া দেখাতে পারে রংপুর রাইডার্স।

আরটিভি/এসকে