images

খেলা / ক্রিকেট

রংপুরকে হারিয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে গেল সিলেট

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৪ পিএম

চলমান বিপিএলের ২৩তম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট টাইটান্স। এই ম্যাচে তারকাবহুল রংপুরকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে সিলেট।

সোমবার (১২ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হয় রংপুর। জবাব দিতে নেমে ১৫ এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সিলেট। ৯ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে তারা।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল সিলেট। দর্শকদের উচ্ছ্বাসের মাঝে ম্যাচটি একপেশে করে তোলেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে অপরাজিত ৫২ রান করে ছক্কায় ম্যাচ ও নিজের ফিফটি দুটোই নিশ্চিত করেন তিনি। 

আরও পড়ুন
TASKIN

এবার দুঃসংবাদ পেলো তাসকিন

তৌফিক খান ২২ বলে ৩৩ এবং আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করে জয়ে ভূমিকা রাখেন। আফিফ হোসেন ধ্রুব করেন ১২ রান।

এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই কাইল মেয়ার্স বিদায় নিলে শূন্য রানে প্রথম উইকেট হারায় তারা।
চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। চারটি চার মেরে দ্রুত রান তুললেও ১২ বলে ২২ রান করে থামতে হয় তাকে। 

এরপর খুশদিল শাহ ২৪ বলে ৩০ এবং ইফতিখার আহমেদ ২০ বলে ১৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। মাঝের ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। শেষ দিকে একমাত্র প্রতিরোধ গড়েন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

২৪ বলে ২৯ রান করে তিনি আউট হলে পুরো ইনিংসটাই থেমে যায় রংপুরের। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৪ রান। 

সিলেটের বোলাররা এদিন ছিলেন দুর্দান্ত। নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম তিনটি করে উইকেট নেন। মঈন ছিলেন আরও কৃপণ। মাত্র ৮ রান দিয়ে শিকার করেন দুই উইকেট। অধিনায়ক মিরাজও নিয়ন্ত্রিত বোলিং করে ২ ওভারে দেন ১৫ রান।

আরটিভি/এসআর