images

খেলা / ক্রিকেট

ঢাকায় ফিরল বিপিএল, একনজরে সূচি

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০১:২৯ পিএম

সিলেট পর্ব শেষ হতেই আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে তিন ভেন্যুতে খেলার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ায় উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেটে। এখন লিগ পর্বের বাকি ম্যাচ ও প্লে–অফের সবগুলোই হবে ঢাকায়।

সিলেট পর্ব শেষে প্লে–অফের চিত্র অনেকটাই স্পষ্ট। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স এই তিন দল নিশ্চিত করেছে শেষ চারে জায়গা। ফলে ঢাকায় বাকি লিগ ম্যাচগুলোতে মূল লড়াই হবে চতুর্থ প্লে–অফ টিকিট নিয়ে।

বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ওয়ারিয়র্স ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। চট্টগ্রাম রয়্যালস ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর সিলেট টাইটান্স আছে শীর্ষ তিনে। বাকি দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস এই তিন দলের মধ্যে চতুর্থ স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠবে ঢাকার পর্বে।

ঢাকায় ফিরেই উত্তেজনাপূর্ণ ম্যাচ, প্লে–অফের সমীকরণ ও শিরোপার দৌড় সব মিলিয়ে বিপিএলের শেষাংশে দর্শকদের জন্য অপেক্ষা করছে জমজমাট ক্রিকেট।

তারিখ                ম্যাচ                                     সময়          ভেন্যু
১৫ জানুয়ারি    চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস    দুপুর ১টা    ঢাকা
১৫ জানুয়ারি    রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটান্স    সন্ধ্যা ৬টা    ঢাকা
১৬ জানুয়ারি    রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস    দুপুর ২টা    ঢাকা
১৬ জানুয়ারি    চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স    সন্ধ্যা ৭টা    ঢাকা
১৭ জানুয়ারি    রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস    দুপুর ১টা    ঢাকা
১৭ জানুয়ারি    চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস    সন্ধ্যা ৬টা    ঢাকা
প্লে–অফ (ঢাকা)

তারিখ                  ম্যাচ                       সময়
১৯ জানুয়ারি    এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ)    দুপুর ১টা
১৯ জানুয়ারি    কোয়ালিফায়ার–১ (১ম বনাম ২য়)    সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি    কোয়ালিফায়ার–২    সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি      ফাইনাল             সন্ধ্যা ৭টা

আরটিভি/এসকে