মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৭ পিএম
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর জাভি আলোনসোকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। তার জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলভারো আরবেলোয়া। দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের ডিএনএ’তে জয় ছাড়া অন্য কিছু নেই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রিয়াল মাদ্রিদের প্রথম সংবাদ সম্মেলনে এই কথা বলেন আলভারো।
তিনি বলেন, রিয়াল মাদ্রিদ শুরু জয় আর জয় চাই। ট্রফি জেতার এবং ট্রফি ক্যাবিনেট পূরণ করা, এটাই আমাদের লক্ষ্য। এখানে যখন আমি একজন খেলোয়াড় ছিলাম, সে সময় আমাকে যেসব মূল্যবোধগুলি শিখিয়েছিল এবং আজও সেগুলো বিদ্যমান, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের আমাদের ভক্তদের উত্তেজিত করতে হবে এবং ট্রফি ক্যাবিনেট পূরণ করতে হবে। এটাই আমার আবেগ যা আমি প্রতিদিন নিয়ে বেঁচে থাকব।
রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছাসিত আলভারো আরবেলোয়া। তার ভাষ্য, এটা একটা বিশেষ দিন। মাদ্রিদের অংশ হওয়ার আগের সব দিনগুলোর মতোই। আমার বয়স প্রায় ৪৩ এবং আমি এখানে ২০ বছর ধরে আছি, আমার জীবনের অর্ধেক। এটা ইতিহাসের সেরা ক্লাব। আমার দায়িত্ব সম্পর্কে আমি সচেতন এবং আমি মুখিয়ে আছি।
রিয়ালের দায়িত্ব নেওয়া আগে জাভি আলোনসোর সঙ্গে কথা হয়েছেন বলেও জানিয়েছেন আলভারো। তিনি বলেন, গতকাল আমাকে জানানো হয়েছিল যে জাভি এবং ক্লাব (রিয়াল) একটি চুক্তিতে পৌঁছেছে। তারা চায় যে আমি দায়িত্বটা নিই। আমি জাভির সাথে কথা বলেছি।
‘এখানকার সবাই জানে আমরা কতটা ঘনিষ্ঠ। আমি তাকে খুব প্রশংসা করি এবং আমি তাকে ভালোবাসি। আমি জানি এটি পারস্পরিক সম্পর্ক। এবং এটি এভাবেই চলতে থাকবে।’
গত কয়েক বছর রিয়ালের যুব দল ও রিয়াল মাদ্রিদ কাস্তিয়া’র কোচ হিসেবে কাজ করেছেন। তবে সিনিয়র ফুটবলে শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে এটিই তার প্রথম বড় পরীক্ষা।
তাই প্রথম দিনে রিয়ালের তরুণ খেলোয়াড়দের নিয়েও কথা বলেছেন তিনি। সাবেক এই রিয়াল তারকা বলেন, আমার কাছে রিয়াল মাদ্রিদের যুব একাডেমি বিশ্বের সেরা। আমরা বহু বছর ধরে তা দেখিয়েছি। সারা বিশ্বে লা ফ্যাব্রিকার খেলোয়াড় রয়েছে। আগামীকাল আমরা এমন একটি দলের সাথে খেলতে পারব বলে আমরা ভাগ্যবান।
তিনি আরও বলেন, আমি বছরের পর বছর ধরে অনেকের সাথে খেলেছি। আমার মনে হয় এটি বিশ্বের সেরা, খেলোয়াড়রা জানে যে তাদের প্রথম দলের কোচের সুযোগ রয়েছে যিনি তাদের সবার চেয়ে ভালো জানেন।
আরটিভি/এসআর