images

খেলা / ফুটবল

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ঢাকায় বিশ্বকাপ ট্রফি

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৯:০৭ এএম

বিশ্বকাপ ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে । চতুর্থবারের মতো বাংলাদেশে আসছে এই ট্রফি। যার জন্য অধীর অপেক্ষায় আছেন দেশের লাখো ফুটবলপ্রেমী।  এবার সরাসরি বিশ্বকাপ ট্রফি দেখতে ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশের সমর্থকরা। 

বিশ্বকাপ ২০২৬ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। সেই সঙ্গে প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। এবারের আয়োজক তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। 

আরও পড়ুন
mancity

নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানসিটির এক পা

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

আরটিভি/এসআর/এসকে