images

খেলা / ক্রিকেট

ফাইনালের টিকিট পেতে ইংল্যান্ডের মারকুটে ব্যাটারকে উড়িয়ে আনছে সিলেট

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৬:৪০ পিএম

চলমান বিপিএলে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। যেখানে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। ফাইনালে উঠতে এলিমিনেটর ও সেমিফাইনাল দুই ম্যাচেই জিততে হবে সিলেট। এই দুই ম্যাচকে সামনে রেখে এবার স্যাম বিলিংসকে উড়িয়ে আনছে ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরি। আগামীকাল দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে ইংলিশ তারকার।

আরও পড়ুন
copy

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

এর আগে ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে তারা। আজ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নেটে বিকেলে ঘাম ঝড়িয়েছেন ইংলিশ এই তারকা।

এদিকে আগে থেকেই এই দলের সঙ্গে আছেন মঈন আলী এবং ইথান ব্রুকস। ওকস যোগ দিয়েছেন ইতোমধ্যে। বিলিংসের আসাও নিশ্চিত। জানা গেছে, ফিল সল্টের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট।

আরটিভি/এসআর