images

খেলা / ক্রিকেট

সাইফের ফিফটি, চট্টগ্রামকে চ্যালেঞ্জিং লক্ষ্য ঢাকার

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৩ পিএম

চলমান বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয়স্থান ধরে রাখতে চট্টগ্রামের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও ঢাকার কাছে নিয়মরক্ষার। এই ম্যাচে চট্টগ্রামকে ১৭০ রানের বড় লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

রোববার (১৮ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ঢাকা। উসমান খান ৬ বলে ১৬ রান করে আউট হলেও পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে দলটি। 

তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারেনি জুবাইদ আকবরী। ৩০ বলে ২৯ রান করেন তিনি।

আরও পড়ুন
LITpy

এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট!

পরের বলে ডাক আউট হন শামীম পাটোয়ারী। এরপর ৪৪ বলে ৭৩ রান করে ক্যাচ আউট হন সাইফ। ৯ বলে ৯ রান করে তার দেখানে পথে হাঁটেন সাব্বির। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে মিঠুন ১২ বলে ১৫ রান এবং ৮ বলে ১২ রান করে সাইফউদ্দিন আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে ১ বল বাকি থাকতে ১৭০ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। এ ছাড়াও শরিফুল ইসলাম ও আমির জামাল দুটি করে উইকেট শিকার করেন। মুকিদুল ইসলাম ও মাহেদী হাসান শিকার করেন এক উইকেট।

আরটিভি/এসআর