images

খেলা / ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০১:১০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট টাইটান্স। সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে সিলেট টাইটান্স। অন্যদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাশ জানিয়েছেন, তাদের দলে রয়েছে দুটি পরিবর্তন।

এলিমিনেটর ম্যাচ হওয়ায় দুই দলের জন্যই এটি ‘করো না মরো’ লড়াই। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে চতুর্থ হয়ে। আর জয়ী দল জায়গা করে নেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

আজ বিকেলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। ওই ম্যাচে পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে আজকের এলিমিনেটরে জয়ী দল। ফলে ফাইনালের পথে টিকে থাকতে দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। 

সিলেটের দলে চারটি পরিবর্তন এসেছে। এদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস তার দলে দুটি পরিবর্তন করেছেন। 

রংপুর একাদশ
লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ডেভিড মালান ও ফাহিম আশরাফ।

সিলেট একাদশ
মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।

আরটিভি/এসকে