মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৫:৪৩ পিএম
চলমান বিপিএলের এলিমিটের পর্বে তারকাবহুল রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। প্লে-অফ জিতে ফাইনালের টিকিট পেলে বিমানে করে দর্শকদের উড়িয়ে আনার ঘোষণা দিয়েছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের এলিমিনেটরের পর্বে ম্যাচ দেখতে এসে এ কথা বলেন তিনি।
ফাহিম আল চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সঙ্গে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করবো। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নিব।
তিনি আরও বলেন এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাবো। ২৩ তারিখে (ফাইনালে) আপনাদের দাওয়াত।
এর আগে বিপিএলকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, আমি সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএলের কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।
উল্লেখ্য, রংপুরকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট। শেষ বলে ছক্কা মেরে এই জয়ের নায়ক বনে গেছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।
আরটিভি/এসআর