images

খেলা / ক্রিকেট

সাকলাইনের ক্যামিওতে লড়াকু পুঁজি রাজশাহীর

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৮ পিএম

চলমান বিপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম র‌য়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ১৩৩ রানের সহজ লক্ষ্য দিয়েছে রাজশাহী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে মিরপুরের স্লো-উইকেটে শুরুতে দেখে শুনেই এগাচ্ছিলো রাজশাহীর  ‍দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও তানজিদ তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৩০ রান।

তবে পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাচ আউট হন ফারহান। ১৯ বলে ২১ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন
Lpy

অন্য কোনো দলকে গোনার টাইম নাই: সিলেট টাইটান্সের উপদেষ্টা

পরের বলেই ডাক আউট হন মুশফিকুর রহিম। ১০ বলে ৩ রান করে আকবর আউট হলে দলের হাল ধরার চেষ্টা করেন তামিম। কিন্তু এই ওপেনিং ব্যাটারও ফিফটি তুলতে পারেনি। ৩৭ বলে ৪১ রান করে নাওয়াজের বলে ক্যাচ আউট হন তিনি।

এরপর উইকেট মিছিলে যোগ দেন জেমি নিশাম (৬) ও রায়ান বার্ল (৩)। তবে পিচে এসেই ব্যাট চালাতে থাকেন গাফার সাকলাইন। তবে ১৯তম ওভারে প্রথম বলে কট বিহাইন্ড হন তিনি। ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।

eee79c78-137f-4b75-a6fe-41fcdf42f821

এরপর ৮ বলে ১০ রান করে ফেরেন রিপন মন্ডল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৩৩ রান তুলতে পারে রাজশাহী। 

রাজশাহীর হয়ে ২টি করে উইকেট শিকার করেন শেখ মাহেদী ও আমের জামাল। এ ছাড়া শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানভীর ইসলাম, মির্জা বাগ ও হাসান নাওয়াজ নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর