images

খেলা / ক্রিকেট

চট্টগ্রামের প্রথম নাকি রাজশাহীর দ্বিতীয়

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৯:১৬ এএম

নানা নাটকীয়তার পর বিপিএলের ফাইনালের টিকিট পেয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টটির ১২তম আসরের শিরোপা কার হাতে উঠবে সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা। এই ম্যাচে নিজেদের সেরা দিয়ে প্রথম শিরোপা ঘরে তুলতে চায় চট্টগ্রাম। অন্যদিকে দ্বিতীয় শিরোপার জন্য মুখিয়ে আছে রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল।

এবারের শুরু থেকেই টুর্নামেন্টের ফেভারিট ধরা হচ্ছিল রাজশাহীকে। কারণ, হেড কোচ হান্নান সরকারের বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় একেবারে নিলামের টেবিলেই বাজিমাত করে বরেন্দ্র অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়ক হিসেবে শান্তর অন্তর্ভুক্তি, সঙ্গে এক ঝাঁক তরুণ মুখ আর মুশফিকুর রহিমের অভিজ্ঞতায় ভর করে বিপিএল আসর শুরু করেছিলো রাজশাহী।

আরও পড়ুন
LIpy

বিপিএলের ট্রফি উন্মোচন নিয়ে দর্শকদের জন্য সুখবর

বিপিএলের শুরুটাও করেছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই সিলেটকে বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্লে-অফ নিশ্চিত করেছিল তারা। তবে প্রথম প্লে-অফে চট্টগ্রামে হারতে হয় রাজশাহীকে। কিন্তু দ্বিতীয় প্লে-অফে সিলেটকে কাঁদিয়ে ফাইনালে জায়গা করে নেই তারা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। প্লে-অফে হারের বাদলা নিতে চায় রাজশাহী। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। শুরুতে দুর্বল ভাবা হলেও বিসিবির ছোঁয়ায় বদলে গেছে বন্দরনগরীর দলটি।

বিপিএলে এখনও পর্যন্ত শিরোপা জিততে পারে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। গত আসরে ফাইনালে উঠলেও বরিশালে কাছে হারতে হয়েছিল। কিন্তু এবার শিরোপা ঘরে তুলতে চায় দলটির অধিনায়ক শেখ মাহেদী।

অন্যদিকে বিপিএলে একবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। ২০১৯-২০ বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। এরপর থেকে আর রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি ফাইনাল খেলতে পারেনি। তাই এবার চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চায় রাজশাহী।

আরটিভি/এসআর