images

খেলা / ক্রিকেট

বিপিএলের ফাইনাল আজ, মোবাইলে দেখবেন যেভাবে

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৪:২৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। আর মাত্র একটি ম্যাচ এরপরই জানা যাবে কার হাতে উঠছে এবারের শিরোপা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নেয় চট্টগ্রাম রয়্যালস।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ও চট্টগ্রামের মুখোমুখি লড়াইয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালে সরাসরি জায়গা করে নেয় চট্টগ্রাম। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী।

লিগ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে একবার করে জয় পেয়েছে উভয় দল। প্রথম ম্যাচে চট্টগ্রাম ২ উইকেটে জয় পেলেও দ্বিতীয় দেখায় ৩ উইকেটের ব্যবধানে জয় পায় রাজশাহী। তবে লিগ ও কোয়ালিফায়ার মিলিয়ে তিনবারের দেখায় রাজশাহীর বিপক্ষে দুবার জয় পেয়েছে চট্টগ্রাম, যা ফাইনালের আগে তাদের এগিয়ে রাখছে।

আরও পড়ুন
faruki

ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি গুরুতর: ফারুকি

বিপিএলের ফাইনাল ম্যাচটি মোবাইলেও দেখার সুযোগ রয়েছে। ট্যাপম্যাড ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কিনে মোবাইলে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। পাশাপাশি টি-স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ফাইনাল ম্যাচটি।

আরটিভি/এসকে