সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০৪:৪৪ পিএম
সবঠিক থাকলে আগামী ২৩ মার্চ মালদ্বীপে পর্দা উঠবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরের। ইতোমধ্যে টুর্নামেন্টে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।
রোববার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে হয়েছে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। দক্ষিণ এশিয়ান ফুটবলের এই প্রতিযোগিতার তৃতীয় আসরে গ্রুপ ‘বি’-তে জায়গা হয়েছে বাংলাদেশের।
যেখানে তাদের দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর গ্রুপ ‘এ’-তে আছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সবশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই। রানার্স আপ হয়েছে চারবার।
আরটিভি/এসআর