images

খেলা / ক্রিকেট

অস্ট্রেলিয়াসহ ১০ দেশের দর্শক ১৭৮ মিলিয়ন আর বাংলাদেশের একাই ১৭৬: মোহাম্মদ ইউসুফ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:৩৩ পিএম

সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার পেছনে প্রভাব কাজ করেছে, নিরপেক্ষতা নয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের দর্শকসংখ্যার পরিপ্রেক্ষিতে অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ।

ইউসুফ দাবি করেছেন, অংশগ্রহণকারী ২০টি দেশের মধ্যে ১০টি দেশের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যা প্রায় ১৭৮ মিলিয়ন, যা বাংলাদেশের একক দর্শকসংখ্যা ১৭৬ মিলিয়নের কাছাকাছি। এই ১০টি দেশ হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তার মতে, এই তথ্য আইসিসির সিদ্ধান্তের সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয় যে বাংলাদেশ বাদ পড়া যৌক্তিক নয়।

মোহাম্মদ ইউসুফ আইসিসির কার্যক্রমে দ্বৈত নীতিরও অভিযোগ তুলেছেন। তিনি গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির উদাহরণ দেন যেখানে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি ম্যাচগুলি দুবাইয়ে নিরপেক্ষ স্থানে করেছিল। কিন্তু বাংলাদেশ নিয়ে একইরকম নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হয়েছে।

আরও পড়ুন
BCB

বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল বিষয়ে বিসিবির বক্তব্য

তিনি বলেন, যে খেলা বৈশ্বিক দর্শকের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দেয়া আইসিসির নীতির প্রতি প্রশ্ন তোলে। ক্রিকেট প্রভাব দ্বারা নয়, নীতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

মোহাম্মদ ইউসুফের এই বক্তব্যে একাকী নন। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপি এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, রশিদ লতিফ ও কামরান আকমলও আইসিসির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন।

আরটিভি/এসকে