শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:১৩ এএম
ইউরোপা লিগে এক সঙ্গে মাঠে নেমেছিল ৩৬টি দল। ম্যাচ শেষে বেশকিছু দল শেষ দিনে সেরা আটে থেকে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে। অপরদিকে, কিছু দল নাটকীয়ভাবে প্লে-অফে জায়গা করে নিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে টেবিলের শীর্ষ দুই দল লিও এবং অ্যাস্টন ভিলা। দুই দলই গ্রুপ পর্বে ৮ ম্যাচ খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে।
তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ছিল লিও। সেরা আটে থাকা বাকি ছয় দল হচ্ছে—মিডজিল্যান্ড, রিয়াল বেতিস, পোর্তো, ব্রাগা, ফ্রেইবার্গ এবং রোমা। সেরা আটে থাকা দলগুলোকে প্লে-অফের বাধা পেরোতে হবে না।
টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো একে অপরের বিপক্ষে খেলে শেষ ষোলোতে জায়গা করে নিতে হবে। আর টেবিলের ২৫ থেকে ৩৬-এ থাকা দলগুলো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
সেরা ৮ দল
রিয়াল বেতিস, পোর্তো, ব্রাগা, ফ্রেইবার্গ, লিও, অ্যাস্টন ভিলা, মিডজিল্যান্ড এবং রোমা।
প্লে-অফে জায়গা পাওয়া ১৬ দল
নটিংহ্যাম ফরেস্ট, ভিক্টোরিয়া প্লজেন, ক্রভেনা ভেদজা, সেল্টা ভিগো, জেঙ্ক, বোলোগনা, স্টুটগার্ট, ফেরেনকভারোস, পাওক, লিল, ফেনারবাচে, পানাথিনাইকোস, সেল্টিক, লুডোগোরেটস, জিএনকে ডিনামো এবং ব্রান।
আরটিভি/এসআর