images

খেলা / ক্রিকেট

পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে জরুরি সভা ডেকেছে আইসিসি

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২১ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। যা নিয়ে বিপাকে পড়েছে আইসিসি। তাই আজ জরুরি বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) আইসিসির সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। 

সূচি অনুসারে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গতকাল পাকিস্তান সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, তবে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবে না।

আরও পড়ুন
Lpy_20260103_153723081

মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: কংগ্রেস নেতা

পাকিস্তান সরকার বলেছে, পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। তার মতে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বদলে গেছে বিশ্বকাপের সকল হিসাব-নিকাশ। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কেটের সিদ্ধান্তে কঠিন চাপে পড়েছে বিসিসিআই ও আইসিসি।

আরটিভি/এসআর