images

খেলা / ক্রিকেট / সোশ্যাল মিডিয়া

বিসিবি সভাপতিকে নিয়ে আবেগঘন পোস্ট আসিফ আকবরের

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:১৭ পিএম

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কসহ টানা কারণে চাপে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ‍বুলবুল। আজ ছিল তার জন্মদিন। আর এই দিনে আমিনুলকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবর। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন আসিফ আকবর। 

আরও পড়ুন
LI_copy

পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে জরুরি সভা ডেকেছে আইসিসি

আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশ ক্রিকেটের নাইট রাইডার। কাজ করেছেন আইসিসির বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অবদান রেখেছেন। দেশে ফিরে এসেছেন ক্রিকেটের টানে, হয়েছেন বোর্ড প্রেসিডেন্ট।

বুলবুল ইয়ের ব‍্যক্তিত্ব অসামান‍্য। ওনার ধৈর্য‍্য আর সাহস জানান দেয় তিনি একজন জেনুইন টেস্ট প্লেয়ার। ক্রিকেট বোর্ডে সংযুক্ত হবার পর নতুনভাবে মানুষটাকে চিনেছি। দেশের ক্রিকেটকে ভালোবেসে অন‍্য পাশে রেখেছেন নিজের আন্তর্জাতিক ক‍্যারিয়ার, অস্ট্রেলিয়ায় পরিবার পরিজন ফেলে একা থাকেন হোটেলকক্ষে।

পাহাড়সম প্রতিবন্ধকতা আর সিস্টেম লসের মচ্ছব কাটিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে। বুলবুল ভাইয়ের ভাবনাজুড়ে দেশের ক্রিকেটের ভবিষ‍্যত। একটা ডিসিপ্লিনড জাতি গঠনে ক্রিকেটের ভুমিকা কি পরিমান জোরালো হতে পারে সেটা তিনি ভালোভাবেই জানেন। প্রিয় বুলবুল ভাইয়ের জন্মদিন আজ। শুভ জন্মদিন চীফ। আনন্দে বাঁচুন।

আরটিভি/এসআর