images

খেলা / ক্রিকেট

যে কারণে পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি 

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৫০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান-ভারত সংকট নতুন সমস্যা সৃষ্টি করেছে আইসিসির জন্য। পাকিস্তান সরকার ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিলেও, আইসিসি কোনও শাস্তি আরোপ করতে পারবে না বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে আয়োজক করা হয়েছিল, কিন্তু ভারতের সরকারি নিষেধাজ্ঞার কারণে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যায়নি। তখনও আইসিসি ভারতকে কোনো শাস্তি দেয়নি। একইভাবে এবারও পাকিস্তান সরকারের নির্দেশনায় ভারত-বিরুদ্ধে ম্যাচ না খেলার কারণে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বলেই মনে করছেন মানি।

মানি বলেন, সরকারি নির্দেশনা অনুসরণ করায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। দ্বিমুখী নীতি গ্রহণ করা সম্ভব নয়। আইসিসি সমস্যার সমাধানের বদলে দর্শক হয়ে থাকল।

তিনি আরও জানান, প্রত্যেক দেশের সরকারের সঙ্গে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। পিসিবির চেয়ারম্যান নিজেও সরকারের একজন মন্ত্রী হওয়ায় বিষয়টি আরও জটিল।

আরও পড়ুন
ronaldo

রোনালদোর আল নাসর ছাড়ার গুঞ্জন

বিশ্বকাপের সবচেয়ে বেশি অর্থ আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই ম্যাচের বাজার মূল্য প্রায় ৬১৫০ কোটি টাকা, যেখানে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনে আইসিসি আয় করে ৫৪ লাখ টাকা। ডিজিটাল মার্কেটিং থেকেও আসে লক্ষাধিক টাকা। তাই যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, আইসিসি এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠান বড় ক্ষতির মুখে পড়বে। সূত্রের ধারণা, এই ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তানকে রাজস্ব থেকে বঞ্চিত করার মতো পদক্ষেপ নিতে পারে আইসিসি, যা পিসিবির জন্য জটিলতা বাড়াবে।

আরটিভি/এসকে