মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:২৩ পিএম
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সিদ্ধান্ত না মানায় আইসিসির উপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ নতুন কিছু নয়। তবে আইসিসিকে জবাব দিতে বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
সম্প্রতি ‘সাউথ এশিয়া ইনডেক্স’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন তিনি। আর ক্যাপশনে বিদ্রোহী সংস্থা খোলার কথা জানিয়েছেন আসিফ।
সাউথ এশিয়া ইনডেক্স বলা হয়েছে, বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে।
পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে।
ওই রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্র লোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। কিন্তু ওই ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। ওই ম্যাচ থেকে মেগা টুর্নামেন্টটির বড় একটি অর্থ পকেটে পুরে আইসিসি।
একই সঙ্গে এই দ্বৈরথ চলাকালে প্রতিটি সেকেন্ডই মূল্যবান বিজ্ঞাপনী ও টিভি সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের জন্য। ফলে আইসিসি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করার জন্য পিসিবিকে অনুরোধ জানায়।
আরটিভি/এসআর