images

খেলা / ক্রিকেট

সাকিব-রিশাদদের ছেড়ে দিল লাহোর কালান্দার্স

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৬ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশে আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। পিএসএলের অভিষেক হাওয়া দলটির হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। কিন্তু আসন্ন আসরের নিলামের আগে রিশাদকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

নতুন নিয়ম অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরির চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো, যা আগের মৌসুমে সর্বোচ্চ আটজন পর্যন্ত ছিল। শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স।

গতবার ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। তবুও তাকে ছেড়ে দিয়েছে দলটি। রিশাদ ছাড়াও লাহোর ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকেও।

আরও পড়ুন
LITpy

আইসিসির বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর

এদিকে কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন করেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ এবং শ্যামল হোসেনকে। তারা ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।

কারাচি কিংস রিটেইন করেছে হাসান আলী (প্লাটিনাম), খুশদিল শাহ (গোল্ড), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড) এবং সাদ বেগ (ইমার্জিং)। তারা ছেড়ে দিয়েছে শান মাসুদ, আমের জামাল, শাহনেওয়াজ দাহানিদের।

আরটিভি/এসআর