images

খেলা / ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সেই ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন নাইব

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৯ পিএম

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশের বিপক্ষে জয়ের ম্যাচটি শুধু ফলের কারণেই নয়, একটি বিতর্কিত ঘটনার জন্যও আলোচনায় আসে। সেই ম্যাচেই মাঠে হঠাৎ পড়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইব। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ১১৫ রান। জবাবে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলের আগে স্লিপে ফিল্ডিং করার সময় আচমকাই মাঠে লুটিয়ে পড়েন গুলবাদিন। ঠিক তখনই শুরু হয় বৃষ্টি, ফলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুম থেকে তৎকালীন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট খেলাকে ধীরগতির ইঙ্গিত দিচ্ছেন। অনেকেই দাবি করেন, সেই ইঙ্গিত মেনেই নাকি মাঠে পড়ে যান গুলবাদিন।

এবারের বিশ্বকাপে আইসিসি প্রকাশিত এক ভিডিওতে সেই মুহূর্তের ব্যাখ্যা দিয়েছেন গুলবাদিন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে অনেক ট্রল হয়েছে। অনেকে বলেছে আমি অস্কার জিততে পারি। কিন্তু ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই বৈধ। তিনি (জোনাথন ট্রট) বলেছিলেন রশিদ ধীরে ধীরে আগাবে। আমি তখন একটু কনফিউজড ছিলাম।

আরও পড়ুন
Lopy

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানা গেল

এ প্রসঙ্গে আফগান অধিনায়ক রশিদ খানও মজার ছলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি ভাবছিলাম আমরা বল হাতে ভালো করতে শুরু করেছি, ঠিক তখনই তুমি পড়ে গেলে। পরে বিগ স্ক্রিনে দেখলাম ট্রট বলছেন “স্লো ডাউন”, আর আমি ভেবেছি “গো ডাউন”।

উল্লেখ্য, ওই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। তবে মাঠের সেই ঘটনা এখনো ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

আরটিভি/এসকে