images

খেলা / ক্রিকেট

পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:১১ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর একাদশতম আসর সামনে রেখে খেলোয়াড়দের পারিশ্রমিক তালিকা ঘোষণা করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ। ঘোষিত তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন তরুণ পাকিস্তানি ব্যাটসম্যান সাইম আইয়ুব।

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি প্লাটিনাম ক্যাটাগরিতে ১২৬ মিলিয়ন রুপি (১২.৬ কোটি রুপি) ব্যয়ে সাইম আইয়ুবকে দলে ভেড়ায়। এর মাধ্যমে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানের মতো তারকা ক্রিকেটারদের পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছেন তিনি। ফলে পিএসএল ১১–এর ইতিহাসে সবচেয়ে দামী পাকিস্তানি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন সাইম আইয়ুব।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে পেশোয়ার জালমি তাদের স্কোয়াড থেকে সাইম আইয়ুবকে ছেড়ে দিয়েছিল। নতুন দলে যোগ দিয়ে এবার তিনি পিএসএলের অন্যতম আকর্ষণে পরিণত হলেন।

এদিকে, উইকেটকিপার-ব্যাটসম্যান ইসমান খানকে ডায়মন্ড ক্যাটাগরিতে ৪৬.২ মিলিয়ন রুপিতে রিটেইন করেছে হায়দরাবাদ। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন
wi-vs-scot

হেটমায়ারের তাণ্ডবে স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

এছাড়াও, ইমার্জিং ক্যাটাগরিতে ৩৫ মিলিয়ন রুপিতে মাআজ সাদাকাতকে ধরে রাখা হয়েছে। গোল্ড ক্যাটাগরিতে ১৯.৬ মিলিয়ন রুপিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার আকিফ জাভেদকে।

নতুন দল হায়দরাবাদের এই ব্যয়বহুল দল গঠন পিএসএল ১১–কে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরটিভি/এসকে