images

খেলা / ক্রিকেট

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, কী বার্তা মিলল?

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বেড়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের জটিল পরিস্থিতি তৈরি হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে সমস্যায় ফেলেছিল।  

গতকাল লাহোরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসি ও পিসিবির সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। বৈঠকে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সমর্থনের আশ্বাসও প্রদান করেছে আইসিসি।

আরও পড়ুন
India-vs-Pakistan

বিশ্বকাপে ভারতে সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

এই সমন্বয় কার্যক্রমে পিসিবি প্রধান মহসিন নাকভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বুলবুল এ জন্য নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং সংকট নিরসনের জন্য একটি ফর্মুলা তৈরি হয়েছে।

সুতরাং, বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে এবং ভবিষ্যতে ভারতে খেলার জন্য হাইব্রিড মডেলে সুযোগ পেতে পারে। সূত্রের খবর, আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আজ বিকেলে আবার বৈঠক করতে পারেন। ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হবে কি না, সেটিও শিগগিরই জানা যাবে।

আরটিভি/এসকে