images

খেলা / ক্রিকেট

ভোট দিলেন আশরাফুল-মারুফারা, উৎসবমুখর পরিবেশে চলছে ১৩তম জাতীয় নির্বাচন

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪২ পিএম

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’। ব্যালটের মাধ্যমে আগামীর বাংলাদেশ কেমন হবে, সে সিদ্ধান্ত নিচ্ছেন দেশের জনগণ।

নির্বাচনকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই ভোট উৎসবে অংশ নিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও।

চট্টগ্রাম-৯ আসনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

আরও পড়ুন
tamim

প্রথমবার ভোট দিলেন তামিম ইকবাল

জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার নিজ এলাকায় প্রথমবারের মতো ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

আরটিভি/এসকে