images

খেলা / ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে নতুন বাধা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৬ পিএম

নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছিল পাকিস্তান। তবে ভারত-পাকিস্তান ম্যাচে নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। বৃষ্টিতে ভেসে যেতে পারে এই হাইভোল্টেজ ম্যাচ।

কলম্বোর আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যার দিকে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।

ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রাখতে পারে। তবে আশার আলো যে দেখা যাচ্ছে না তা নয়, আবহাওয়া পরিষ্কার হওয়া সঙ্গে সঙ্গে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে।

আরও পড়ুন
zimbabwe

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হওয়ারই কথা ছিল না। ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশ বাদ পড়লে তাদের প্রতি সংহতি জানিয়ে হাইভোল্টেজ ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান।

তবে আইসিসির সদস্য শেষগুলোর অনুরোধে ভারতের বিপক্ষে খেলতে রাজি হন।

আরটিভি/এসআর