images

খেলা / ক্রিকেট

৪ হাজার রানের এলিট ক্লাবে বাটলার

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২৭ এএম

বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। চলমান বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করেন বাটলার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে বাটলারের টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিল- ১৪৯ ম্যাচে ৩৯৯৭ রান। এ ম্যাচে ৪ বলে ৩ রান করে আউট হবার আগে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।

আরও পড়ুন
bangladesh

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

বাটলারের আগে টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করেছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১৪১ ম্যাচে ৪৫৬৬ রান নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড রয়েছে বাবরের দখলে।

১৫৯ ম্যাচে ৪২৩১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত। তৃতীয় স্থানে থাকা কোহলির রান ১২৫ ম্যাচে ৪১৮৮।
 
আরটিভি/এসআর